০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৫০৬

শার্শা (যশোর) প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোবাইল ফোনসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন মডেলের ৫টি স্মার্টফোন ও ২টি বাটন মোবাইলসহ মোট ৭টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

শার্শা থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে থানার এসআই (নিরস্ত্র) শেখ মো. জাহিদুল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শার্শা থানার ডকের বাগান এলাকায় স্থানীয় জনগণের সহায়তায় মো. আব্দুল কাদের (২০) নামে এক যুবককে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল কাদেরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শার্শা উপজেলার নাভারণ রেল বাজার এলাকার নাভারণ গরুর হাটের পেছনে অবস্থিত তার বাড়িতে অভিযান চালায়। সেখানে বিভিন্ন মডেলের ৫টি স্মার্টফোন এবং ২টি বাটন মোবাইল উদ্ধার করা হয়, যেগুলো প্রাথমিকভাবে চোরাই মালামাল বলে পুলিশের ধারণা।

গ্রেপ্তার হওয়া আব্দুল কাদেরের পালিত পিতা মো. সালাম গাজী এবং পালিত মাতা শিল্পী বেগম। তাদের বাড়ি শার্শা উপজেলার নাভারণ রেল বাজার (নাভারণ গরুর হাটের পেছনে) এলাকায়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মোবাইলগুলোর প্রকৃত মালিক শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবারই গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শার্শা থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন এবং চোরাই মালামাল উদ্ধার অভিযানের অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার

আপডেট: ০৮:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬