১২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের ডেঙ্গু শনাক্ত, হাসপাতালে ভর্তি ৯

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৫৬৪

যশোর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৩০ জুন) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে অভয়নগর উপজেলায় ৯ জন ভর্তি থাকলেও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর ও শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত যশোর জেলায় মোট ১৩৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১৩০ জন ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ সময়ে কোনো রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করতে হয়নি। সবচেয়ে স্বস্তির বিষয় হলো, চলতি বছরে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। তাই সবাইকে সচেতন থাকার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগ জনগণের প্রতি বাসাবাড়ি, ছাদ, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কারও জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত

চৌগাছা কাঁচাবাজারে ১৮ অবৈধ দোকান, জায়গা না পেয়ে ফিরছেন কৃষক-ব্যাপারী

যশোরে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের ডেঙ্গু শনাক্ত, হাসপাতালে ভর্তি ৯

আপডেট: ০৪:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬