১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

শাম্মী হত্যার বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন, দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৫১০

এসএসসি-২০২৩ ব্যাচের শিক্ষার্থী সামিনা আক্তার শাম্মী হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং মামলার দ্রুত বিচার সম্পন্ন করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ জুন) সকালে যশোর প্রেসক্লাবের সামনে, জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে এবং যশোর আদালত চত্বরে পৃথকভাবে এ মানববন্ধনের আয়োজন করেন শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমির শিক্ষার্থীরা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সংহতি প্রকাশ করে অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শাম্মী হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর নির্মম মৃত্যু পুরো শিক্ষা প্রতিষ্ঠান, সহপাঠী ও এলাকাবাসীকে শোকাহত করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর কেউ করার সাহস না পায়।

বক্তারা অভিযোগ করেন, বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়লে অপরাধীরা পার পেয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। তাই দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে মামলার বিচার সম্পন্ন করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

তারা আরও বলেন, কোনো ধরনের গাফিলতি বা বিচারহীনতার সুযোগ দেওয়া যাবে না। একজন শিক্ষার্থীর জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এই মামলার দ্রুত নিষ্পত্তি অত্যন্ত জরুরি।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শাম্মী হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা ভবিষ্যতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।

সর্বাধিক পঠিত

৫৯ বছরের জরাজীর্ণ ভবনে আতঙ্ক, শ্রেণিকক্ষ সংকটে বেনাপোলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বারান্দায় চলছে পাঠদান

শাম্মী হত্যার বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন, দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি

আপডেট: ০৪:২৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬