০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৫০৯

সোমবার (২৯ জুন) থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এ পর্যটন ভিসার আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। আবেদন কার্যক্রমের প্রথম দিনেই রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক কেন্দ্রে ভিসাপ্রত্যাশীদের দীর্ঘ সারি দেখা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনে এসে বাংলাদেশে নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন। তার এই ঘোষণার পর থেকেই ভ্রমণপ্রত্যাশীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশিদের জন্য নিয়মিত ভিসা ইস্যু কার্যক্রম স্থগিত করেছিল ভারত। এরপর সীমিত পরিসরে মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসা চালু থাকলেও পর্যটন ভিসা সম্পূর্ণভাবে বন্ধ ছিল।

সম্প্রতি বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করা ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর উদ্যোগে দীর্ঘদিনের এই অচলাবস্থার অবসান ঘটেছে। প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে পর্যটন ভিসা আবেদন গ্রহণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরেও এই সেবা সম্প্রসারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ায় চিকিৎসা, ভ্রমণ, ব্যবসায়িক যোগাযোগ এবং পারিবারিক কারণে ভারতে যাতায়াতকারী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আবেদনকারীদের প্রত্যাশা, ভবিষ্যতে ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুততর হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ফলে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সর্বাধিক পঠিত

ব্রাজিল-জাপান মহারণ আজ: নেইমার-ভিনিসিয়াসের সামনে জাপানের চ্যালেঞ্জ

ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

আপডেট: ১০:২৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬