০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

দুই বছর পর বাংলাদেশিদের জন্য খুলছে ভারতের পর্যটন ভিসা, আজ থেকেই আবেদন গ্রহণ শুরু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৫১২

প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু হচ্ছে। রবিবার (২৮ জুন) থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু করবে। দীর্ঘদিন ধরে ভারত ভ্রমণের অপেক্ষায় থাকা হাজারো বাংলাদেশির জন্য এটি স্বস্তির খবর।

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পর গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন। তিনি জানান, ধাপে ধাপে ভারতের সব ধরনের ভিসা কার্যক্রম স্বাভাবিক করা হবে। পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকে মেডিক্যাল ভিসা দ্রুত নিষ্পত্তির উদ্যোগও নেওয়া হয়েছে, যাতে চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক রোগীরা দ্রুত সেবা পান।

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এর মাধ্যমে পর্যটন ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পরবর্তীতে দেশের অন্যান্য আইভ্যাক কেন্দ্রেও এ সেবা সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় সব ধরনের নিয়মিত ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করে ভারত। একই সঙ্গে বন্ধ হয়ে যায় দেশজুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম।

পরবর্তীতে সীমিত পরিসরে পাসপোর্ট ফেরত দেওয়া এবং মেডিক্যাল, ব্যবসায়িক, শিক্ষার্থী ও সরকারি ক্যাটাগরির ভিসা চালু থাকলেও পর্যটন ভিসা বন্ধই ছিল।

পর্যটন ভিসার জন্য আবেদনকারীকে প্রথমে অনলাইনে ভিসা আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন করে ফর্মটি ডাউনলোড করার পর আইভ্যাকের ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে।

অ্যাপয়েন্টমেন্টের আগের কার্যদিবসে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে সাইন-আপ ও ওয়েবফাইল আপলোড করতে হবে। সফলভাবে ওয়েবফাইল আপলোডকারীরা বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।

সাইন-আপের সময় আবেদনকারীর মোবাইল নম্বর ও ই-মেইলে পৃথক ওটিপি পাঠানো হবে। উভয়টি যাচাইয়ের পর অ্যাকাউন্ট সম্পন্ন করতে হবে। বিকেল সাড়ে ৪টার আগে সাইন-আপ না করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।

ভিসা আবেদনের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে—

  • কমপক্ষে ছয় মাস মেয়াদসম্পন্ন মূল পাসপোর্ট এবং অন্তত দুটি খালি পৃষ্ঠা।
  • পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি এবং প্রয়োজনে মেয়াদ নবায়নের কপি।
  • গত তিন মাসের মধ্যে তোলা ২×২ ইঞ্চি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  • জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের কপি।
  • সর্বশেষ ছয় মাসের মধ্যে ইস্যুকৃত বিদ্যুৎ, গ্যাস, পানি বা টেলিফোন বিল।
  • চাকরিজীবীদের জন্য নিয়োগপত্র বা কর্মরত প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স।
  • ১৫০ মার্কিন ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি কিংবা পর্যাপ্ত অর্থের হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট।
  • অনলাইনে পূরণ করা আবেদনপত্র ও রেজিস্ট্রেশন নম্বর।
  • আবেদনপত্রে নির্ধারিত স্থানে আবেদনকারীর ছবি আপলোড।
  • পূর্বের সব পাসপোর্ট জমা দিতে হবে। অন্যথায় আবেদন অসম্পূর্ণ হিসেবে বিবেচিত হবে।

ভারতের পর্যটন ভিসার জন্য কোনো ভিসা ফি নেই। তবে আবেদন প্রক্রিয়াকরণ বাবদ আইভ্যাককে ১ হাজার ৫০০ টাকা সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় অনলাইনে এ অর্থ পরিশোধ করতে হবে।

ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে জানানো হবে। এরপর নির্ধারিত আইভ্যাক কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।

পর্যটন ভিসা পুনরায় চালুর ফলে দুই দেশের জনগণের মধ্যে ভ্রমণ, পারিবারিক যোগাযোগ ও পর্যটন খাত নতুন গতি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সর্বাধিক পঠিত

৪ জুলাই বেনাপোলে স্বাস্থ্য উপদেষ্টা, আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে নতুন আশা

দুই বছর পর বাংলাদেশিদের জন্য খুলছে ভারতের পর্যটন ভিসা, আজ থেকেই আবেদন গ্রহণ শুরু

আপডেট: ০৩:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬