০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ঝিকরগাছায় ১১ বছরের শিশুকে যৌন নিপীড়ন: সেই বৃদ্ধ হাবিবুল্লাহ গ্রেফতার,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৩৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৫১৪

যশোরের ঝিকরগাছা পৌরসভায় ১১ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে অবশেষে হাবিবুল্লাহ (৫৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (২৭ জুন) দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাটাখাল বেলেবটতলা শান্তিনগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আটক হাবিবুল্লাহ ওই এলাকার মৃত তকিম গাজীর ছেলে।

ভুক্তভোগী শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার স্কুল ও মাদ্রাসা বন্ধ থাকায় কাটাখাল এলাকার চতুর্থ শ্রেণির ওই ছাত্রী তার বান্ধবীর সাথে কপোতাক্ষ নদে গোসল করতে যায়। গোসল শেষে বাড়ি ফেরার পথে হাবিবুল্লাহ তাদের দেখে বিভিন্ন আপত্তিকর ও কুৎসিত অঙ্গভঙ্গি করতে থাকে। একপর্যায়ে জোরপূর্বক শ্যাম্পু মাখানোর কথা বলে সে শিশুটির হাত ধরে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালায়। এ সময় শিশুর পরনের কাপড় ধরে টানাহেঁচড়াও করা হয়। পরে শিশুটি কোনোমতে নিজেকে মুক্ত করে দৌড়ে বাড়ি ফিরে পরিবারকে বিস্তারিত জানায়।

লোমহর্ষক এই ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, স্থানীয় একটি প্রভাবশালী পক্ষ বিশেষ সুবিধা নেওয়ার উদ্দেশ্যে বিষয়টি ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালিয়েছিল। তবে এলাকাবাসীর তীব্র প্রতিবাদ ও চাপের মুখে তাদের সেই চেষ্টা ভেস্তে যায়।

ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ন্যাক্কারজনক ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করেনমামলার প্রেক্ষিতে পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার দুপুরে পলাতক হাবিবুল্লাহকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।”

সর্বাধিক পঠিত

৪ জুলাই বেনাপোলে স্বাস্থ্য উপদেষ্টা, আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে নতুন আশা

ঝিকরগাছায় ১১ বছরের শিশুকে যৌন নিপীড়ন: সেই বৃদ্ধ হাবিবুল্লাহ গ্রেফতার,

আপডেট: ০৩:৩৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬