০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

ঝিকরগাছায় এমপি সাবিরা নাজমুল মুন্নির সঙ্গে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৫০৮

যশোরের ঝিকরগাছায় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩১৪ থেকে নির্বাচিত সংসদ সদস্য, এবং -এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নির সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

শনিবার (২৭ জুন) বিকেলে ঝিকরগাছা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে শিক্ষা ও শিক্ষকদের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মোস্তফা কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি। এ সময় তিনি শিক্ষক সমাজের ভূমিকার প্রশংসা করে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের ন্যায্য দাবিদাওয়া বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান, ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমেদ, নাজমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন, বল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আজগর, কানারআলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া খাতুন, মিশ্রিদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান এবং পারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মির আজিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকা।

মতবিনিময় সভায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষক সমাজের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে শিক্ষক নেতৃবৃন্দ সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার সফলতা কামনা করেন।

সর্বাধিক পঠিত

ঝিকরগাছায় এমপি সাবিরা নাজমুল মুন্নির সঙ্গে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা

ঝিকরগাছায় এমপি সাবিরা নাজমুল মুন্নির সঙ্গে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা

আপডেট: ০৮:৪৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬