১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ঝিকরগাছায় ঘুমন্ত যুবকের সাপের কামড়ে মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৩৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৫৫৯

যশোরের ঝিকরগাছা উপজেলার এক যুবক ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত রাকিবুল হাসান (২৫) উপজেলার জাফরনগর গ্রামের জয়নালের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন রাকিবুল। রাতের কোনো এক সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তিনি বিষয়টি টের পেলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শুক্রবার (২৬ জুন) ভোর ৬টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা শুরু হলেও অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ১৫ মিনিটের দিকে তিনি মারা যান।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্রে রাকিবুল হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুম শুরু হওয়ায় গ্রামাঞ্চলে সাপের উপদ্রব বেড়ে গেছে। বিশেষ করে রাতের বেলায় ঘরের ভেতরেও সাপ ঢুকে পড়ার ঘটনা ঘটছে। তাই সবাইকে সতর্ক থাকার পাশাপাশি বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ইঁদুরের উপদ্রব কমানো এবং রাতে মেঝেতে না ঘুমানোর পরামর্শ দিয়েছেন সচেতন মহল।

ঘটনার পর নিহতের পরিবারে শোকের মাতম বিরাজ করছে।

সর্বাধিক পঠিত

চৌগাছা কাঁচাবাজারে ১৮ অবৈধ দোকান, জায়গা না পেয়ে ফিরছেন কৃষক-ব্যাপারী

ঝিকরগাছায় ঘুমন্ত যুবকের সাপের কামড়ে মৃত্যু

আপডেট: ০১:৩৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬