০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

হরিণাকুণ্ডুর আলোচিত মুকুল মল্লিক হত্যা মামলায় স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৫১০

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বহুল আলোচিত মুকুল মল্লিক হত্যা মামলায় নিহতের স্ত্রীসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন নিহত মুকুল মল্লিকের স্ত্রী মোছা. ফিরোজা খাতুন, মো. আলমগীর হোসেন এবং মো. বিল্লাল হোসেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি মো. ফারুক হোসেন ও মো. মাসুদ রানা বেকসুর খালাস পেয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৬ এপ্রিল রাতে পারিবারিক কলহের জেরে মুকুল মল্লিক নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। ঘটনার এক সপ্তাহ পর, ১৩ এপ্রিল হরিণাকুণ্ডু থানার গোপীনাথপুর গ্রামের বাঘমারা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের মা মোছা. আজিরন বেগম বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি ফিরোজা খাতুন ও বিল্লাল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। তবে মামলার অন্যতম আসামি আলমগীর হোসেন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রাষ্ট্রপক্ষ সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চলা বিচারিক কার্যক্রমে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন। মামলার রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করলেও পলাতক আসামিকে দ্রুত গ্রেফতার করে সাজা কার্যকরের দাবি জানিয়েছেন তারা।

সর্বাধিক পঠিত

উন্নত রকেট লঞ্চার ও ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

হরিণাকুণ্ডুর আলোচিত মুকুল মল্লিক হত্যা মামলায় স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন

আপডেট: ১১:৫৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬