১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

সাবেক কাউন্সিলর টাক মিলনকে আদালতে হাজির, ফের কারাগারে প্রেরণ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৫৪৯

যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনকে আদালতে হাজির করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ৯টা ৩১ মিনিটে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাকে যশোরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, হাজিরার সময় প্রিজনার্স ভ্যানে সশস্ত্র পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও নজরদারিতে ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

জাহিদ হোসেন মিলন যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার বাসিন্দা এবং শেখ রুস্তম আলীর ছেলে। তিনি কোতোয়ালি থানার মামলা নং-৪৯, জিআর-৯৫৪/২৫-এর আসামি। ২০২৫ সালের ১৩ নভেম্বর দায়ের হওয়া ওই মামলায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারাসহ দণ্ডবিধির ১৪৩ ও ৪৩৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আদালতে হাজিরা কার্যক্রম শেষে তাকে পুনরায় যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

চৌগাছা কাঁচাবাজারে ১৮ অবৈধ দোকান, জায়গা না পেয়ে ফিরছেন কৃষক-ব্যাপারী

সাবেক কাউন্সিলর টাক মিলনকে আদালতে হাজির, ফের কারাগারে প্রেরণ

আপডেট: ১০:৩৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬