০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

যশোর জেলা যুবদলের কর্মসূচিতে যোগ দিতে শার্শা থেকে শতাধিক নেতাকর্মীর বিশাল বহর, নেতৃত্বে শহিদুল ইসলাম শহীদ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৫০৯

বেনাপোল প্রতিনিধি | আলমগীর হোসেন

যশোর জেলা যুবদলের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণের লক্ষ্যে শার্শা উপজেলা থেকে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল বহর যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছে। শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের নেতৃত্বে বৃহস্পতিবার শার্শা উপজেলা চত্বরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ সময় শার্শা উপজেলা চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা যুবদল নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উদ্দীপনা, সাংগঠনিক ঐক্য এবং শক্তির প্রদর্শন।

নেতৃত্বদানকারী শহিদুল ইসলাম শহীদ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। দলের যে কোনো কর্মসূচি সফল করতে শার্শা উপজেলা যুবদল সবসময় প্রস্তুত। আজকের এই বিশাল বহর প্রমাণ করে যুবদলের নেতাকর্মীরা সংগঠনের প্রতি কতটা আন্তরিক ও নিবেদিত।”

তিনি আরও বলেন, “যশোর জেলা যুবদলের কর্মসূচিকে সফল করতে শার্শা উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করছে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবো।”

শার্শা উপজেলা থেকে যশোরের পথে যাত্রার আগে নেতাকর্মীরা কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপজেলা চত্বরে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ও শৃঙ্খলাবদ্ধ বহর স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে।

সর্বাধিক পঠিত

ঝিকরগাছায় সক্রিয় নিষিদ্ধ আ.লীগ, প্রকাশ্যে ঘুরছে ক্যাডাররা:

যশোর জেলা যুবদলের কর্মসূচিতে যোগ দিতে শার্শা থেকে শতাধিক নেতাকর্মীর বিশাল বহর, নেতৃত্বে শহিদুল ইসলাম শহীদ

আপডেট: ০৫:৩১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬