বেনাপোল প্রতিনিধি | আলমগীর হোসেন
যশোরের বেনাপোল থানার পুলিশ বিভিন্ন মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে। নিয়মিত অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত এ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার দিনব্যাপী ও রাতে পৃথক অভিযানে বেনাপোল থানা পুলিশের একাধিক টিম অংশ নেয়। অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সন্দেহভাজন আসামিদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—. মো. জাহিদুল ইসলাম (৩৫), পিতা- জনাব আলী, সাং- বোধখানা, ঝিকরগাছা, যশোর।. ইদ্রসি আলী (৪০), পিতা- আব্দুস সাত্তার, সাং- দিঘীরপাড়, বেনাপোল পোর্ট, যশোর।. মো. তৌহিদুল ইসলাম (৩১), পিতা- আজিজুল ইসলাম, সাং- ছোট আঁচড়া, বেনাপোল পোর্ট, যশোর।মো. মনির হোসেন (৩৩), পিতা- আব্দুল হামিদ, সাং- গাজীপুর, বেনাপোল পোর্ট, যশোর।শ্রী ইন্দ্রজিৎ মুখার্জী (৩৮), পিতা- মৃত বিশ্বজিৎ মুখার্জী, সাং- বনানী রোড, বেজপাড়া, কোতোয়ালি, যশোর।. মো. মহসিন আলী (৩৪), পিতা- মৃত আব্দুল লতিফ, সাং- হুস্তলা বকচর, কোতোয়ালি, যশোর। মো. জাহিদ হাসান (২১), পিতা- আজিজুর রহমান, সাং- ঘুনী বাগডাঙ্গা, বাঘারপাড়া, যশোর।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বেনাপোল থানা পুলিশের একটি সূত্র জানায়, মাদক, চোরাচালান, পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়রা পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে অপরাধ দমনে আরও জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।




















