০২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

চৌগাছায় ১৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:০১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৫০৮

যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চৌগাছা থানার এসআই (নিঃ) জি.এম. ইমরান হোসেন রাজু সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৩ জুন) রাত ১০টা ৫০ মিনিটের দিকে উপজেলার গুয়াতলী গ্রামের আব্দুর রাজ্জাকের পাটক্ষেত সংলগ্ন গুয়াতলী-বাদেখানপুর সড়কে অভিযান চালানো হয়।

অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চৌগাছা উপজেলার পশ্চিম কারিকরপাড়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে মো. আবু জাফর (৩৭) এবং ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর (শেখপাড়া) গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মো. সিরাজুল ইসলাম (৩৩)।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ঘটনায় চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৪ জুন) আটক দুই আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

বেনাপোল থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামি আটক

চৌগাছায় ১৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট: ০১:০১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬