১২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

স্কুল-কলেজের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার নতুন সূচি ঘোষণা, শুরু ১ জুলাই

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৫০৮

সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে ১৬ জুলাই শেষ হবে।

মঙ্গলবার (২৩ জুন) মাউশির জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে সংশোধিত পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, অনিবার্য কারণবশত শিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা আগামী ২৮ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা ১ জুলাই, বুধবার শুরু হবে এবং ১৬ জুলাই, বৃহস্পতিবার শেষ হবে।

মাউশি জানিয়েছে, নতুন এ নির্দেশনা দেশের সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সংশোধিত সময়সূচি অনুসরণ করে পরীক্ষা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, পরীক্ষার সময়সূচি পরিবর্তনের কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। নতুন সূচি অনুযায়ী প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা অতিরিক্ত কয়েকদিন সময় পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সংশোধিত নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

সর্বাধিক পঠিত

স্বাস্থ্য খাতে ৮০ হাজার পদ খালি, শুধু বাজেট বাড়ালেই হবে না: সংসদে এমপি মোসলেহ উদ্দিন ফরিদ

স্কুল-কলেজের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার নতুন সূচি ঘোষণা, শুরু ১ জুলাই

আপডেট: ১১:০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬