১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

যশোরে ইজিবাইক ছিনতাই মামলায় মাসুদুর রহমানের ২ দিনের রিমান্ড মঞ্জুর

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৫১৩

যশোরে ইজিবাইক ছিনতাই মামলায় আটক মাসুদুর রহমানের (৩৮) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৩ জুন) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আটক মাসুদুর রহমান ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গালিমপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, যশোরের চৌগাছা উপজেলার পুড়োপাড়া বাজার এলাকার বাসিন্দা বৃদ্ধ মাহবুব হোসেন ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ৬ জুন তিনি যাত্রী নিয়ে যশোর শহরের পালবাড়ি মোড়ে আসেন। রাত ১০টার দিকে যাত্রী নিয়ে পুনরায় চৌগাছার উদ্দেশ্যে রওনা দিলে আব্দুল্লাহপুর গ্রামের রেলক্রসিং এলাকায় একদল দুর্বৃত্ত তার ইজিবাইকের গতিরোধ করে।

এ সময় দুর্বৃত্তরা মাহবুব হোসেনকে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা এক হাজার ২০০ টাকা, একটি মোবাইল ফোন এবং ইজিবাইক ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী মাহবুব হোসেন আদালতে মামলা দায়ের করেন। মামলায় মাসুদুর রহমানসহ দু’জনকে আসামি করা হয়। আদালতের নির্দেশে গত ১৩ জুন কোতয়ালি থানায় মামলাটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়।

মামলার তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা সাজিয়ালী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি মাসুদুর রহমানের অবস্থান শনাক্ত করেন। পরে ঝিনাইদহের হামদহ বাসস্ট্যান্ড এলাকার একটি গ্যারেজের সামনে থেকে ঢাকা মেট্রো-গ-২২-৫১৪২ নম্বরের একটি প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়।

পরবর্তীতে মাসুদুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও পাঁচজনকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মামলার তদন্তের স্বার্থে গত ২০ জুন এসআই আব্দুর রউফ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানিয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ছিনতাই চক্রের অন্যান্য সদস্য এবং ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সর্বাধিক পঠিত

স্বাস্থ্য খাতে ৮০ হাজার পদ খালি, শুধু বাজেট বাড়ালেই হবে না: সংসদে এমপি মোসলেহ উদ্দিন ফরিদ

যশোরে ইজিবাইক ছিনতাই মামলায় মাসুদুর রহমানের ২ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট: ১০:৫১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬