০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

নড়াইলে বিয়ে বাড়িতে মর্মান্তিক মৃত্যু, আলোকসজ্জার বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে প্রাণ গেল নকুল মল্লিকের

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৫০৯

নড়াইল সদর উপজেলার একটি বিয়ে বাড়িতে আলোকসজ্জার কাজে ব্যবহৃত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নকুল মল্লিক (৫২) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কলোড়া ইউনিয়নের মুসুড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নকুল মল্লিক ওই গ্রামের মৃত সতিস চন্দ্র মল্লিকের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, নকুল মল্লিকের ভাইয়ের মেয়ের বিয়েকে কেন্দ্র করে বাড়িতে সাজসজ্জা ও আলোকসজ্জার বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। রাত ৮টার দিকে বরযাত্রী বাড়িতে পৌঁছালে নবাগত বরকে মিষ্টিমুখ করানোর জন্য বিয়ের গেটের দিকে এগিয়ে যান তিনি।

এ সময় বরযাত্রীদের ভিড় ও ধাক্কাধাক্কির মধ্যে অসাবধানতাবশত আলোকসজ্জার কাজে ব্যবহৃত বিদ্যুতের তারের ওপর পড়ে যান নকুল মল্লিক। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে আনন্দঘন বিয়ের অনুষ্ঠান মুহূর্তেই শোকে পরিণত হয়। নকুল মল্লিকের অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

সর্বাধিক পঠিত

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নড়াইলে বিয়ে বাড়িতে মর্মান্তিক মৃত্যু, আলোকসজ্জার বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে প্রাণ গেল নকুল মল্লিকের

আপডেট: ১১:৪৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬