১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৫০৭

দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটিতে পৌঁছেই তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, রোববার স্থানীয় সময় রাত পৌনে ১১টায় কুয়ালালামপুরের হোটেল সাংগ্রিলায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, রোববার বিকেল পৌনে ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) পৌঁছান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সুসজ্জিত বাহিনীর সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনারের সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়, যা সফরের আনুষ্ঠানিকতা ও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

ভিভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তাঁর সহধর্মিণী। এ সময় ছোট্ট শিশু মাইসা নুর আইশা ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার সম্প্রসারণ এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

সর্বাধিক পঠিত

বেনাপোল পৌরসভার জিপ গাড়ির মেরামতে প্রায় ৫ লাখ টাকা ব্যয়, স্বচ্ছ হিসাব প্রকাশের দাবি

দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়

আপডেট: ১০:৩১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬