১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

উরুগুয়েকে রুখে ইতিহাস গড়ল কেপ ভার্দ, ২-২ গোলে রোমাঞ্চকর ড্র

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৫০৭

বিশ্বকাপের মঞ্চে আরও একটি রূপকথার গল্প লিখল আফ্রিকার ক্ষুদ্র দেশ কেপ ভার্দ। দুর্দান্ত লড়াই করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে ২-২ গোলে রুখে দিয়ে নিজেদের নকআউট পর্বে ওঠার স্বপ্ন আরও উজ্জ্বল করে তুলেছে দেশটি।

বাংলাদেশ সময় সোমবার ভোরে ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচে দুই দলই দুই গোল করে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। কেপ ভার্দের হয়ে গোল করেন কেভিন পিনা ও বদলি খেলোয়াড় এলিও ভ্যারেলা। উরুগুয়ের হয়ে জোড়া জবাব দেন মাক্সি আরাউহো ও আউতি কানোবিও।

ফ্রি-কিকে ইতিহাস গড়েন কেভিন পিনা

ম্যাচের শুরু থেকেই বলের দখলে আধিপত্য ছিল উরুগুয়ের। তবে আক্রমণে কার্যকর হতে পারেনি তারা। উল্টো ২৩তম মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে কেপ ভার্দকে এগিয়ে দেন কেভিন পিনা। বিশ্বকাপের আসরে দেশটির ইতিহাসে এটি ছিল প্রথম গোল, যা পুরো কেপ ভার্দ শিবিরে আনন্দের জোয়ার বইয়ে দেয়।

প্রথমার্ধের শেষ দিকে উরুগুয়ের প্রত্যাবর্তন

গোল হজমের পর আক্রমণের তীব্রতা বাড়ায় উরুগুয়ে। টানা কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ৪৪তম মিনিটে সমতায় ফেরে তারা। প্রতিপক্ষের ডিফেন্ডারের হেড পোস্টে লেগে ফিরে এলে মাক্সি আরাউহো ডাইভিং হেডে বল জালে পাঠান।

প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মানুয়েল উগার্তের ক্রস থেকে আরাউহোর হেড পাস পেয়ে দৃষ্টিনন্দন ভলিতে উরুগুয়েকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আউতি কানোবিও।

ভ্যারেলার গোলে আবারও সমতা

দ্বিতীয়ার্ধে ৬১তম মিনিটে উরুগুয়ের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগায় কেপ ভার্দ। ডিফেন্ডার মাতিয়াস অলিভেরার দুর্বল ব্যাক-পাস থেকে গোলরক্ষক বল ক্লিয়ার করতে এগিয়ে এলে মাত্র তিন মিনিট আগে বদলি হিসেবে নামা এলিও ভ্যারেলা বল ছিনিয়ে নিয়ে দূরপাল্লার শটে ফাঁকা জালে বল জড়িয়ে দেন।

এরপর উরুগুয়ে আরও একটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। শেষ দিকে বেন্তানকুরের জোরালো শট প্রতিহত করে কেপ ভার্দের রক্ষণভাগ। ফলে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

দুই ম্যাচে অপরাজিত কেপ ভার্দ

মাত্র চার হাজার বর্গকিলোমিটার আয়তন এবং প্রায় পাঁচ লাখ ৯৩ হাজার জনসংখ্যার দেশ কেপ ভার্দ নিজেদের প্রথম বিশ্বকাপে টানা দুই ম্যাচে অপরাজিত থাকল। প্রথম ম্যাচে তারা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। এবার উরুগুয়ের বিপক্ষেও হার এড়াল তারা।

গ্রুপের পয়েন্ট তালিকা

দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন। উরুগুয়ে ও কেপ ভার্দের সংগ্রহ ২ পয়েন্ট করে। গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে উরুগুয়ে এবং তৃতীয় স্থানে রয়েছে কেপ ভার্দ। এক পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে সৌদি আরব।

শেষ ম্যাচে নকআউটের লড়াই

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী শনিবার স্পেনের মুখোমুখি হবে উরুগুয়ে। একই সময়ে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে কেপ ভার্দ। ফলে ইতিহাস গড়া এই ক্ষুদ্র দেশটির সামনে এখনও শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।

সর্বাধিক পঠিত

দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়

উরুগুয়েকে রুখে ইতিহাস গড়ল কেপ ভার্দ, ২-২ গোলে রোমাঞ্চকর ড্র

আপডেট: ১০:১৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬