১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

ঝিনাইদহে ১৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৫০৭

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কলেজপাড়া এলাকা থেকে ১৯৫ পিস ইয়াবাসহ রতন আলী (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। শনিবার (২০ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রতন আলী ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গোপালপুর গ্রামের ইদ্রিস মল্লিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে কালীগঞ্জ থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কলেজপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রতন আলীর দেহ তল্লাশি করে তার কাছে থাকা ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

পুলিশ উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশের দাবি, মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়েছে। এলাকাকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত

ঝিনাইদহে ১৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ঝিনাইদহে ১৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট: ১২:৫৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬