১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

কুমিল্লায় মাদ্রাসা ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৫১০

কুমিল্লার চৌদ্দগ্রামে এক মাদ্রাসাছাত্রীকে নিয়ে এক শিক্ষক নিখোঁজ হওয়ার অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে শিক্ষক ও শিক্ষার্থীর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর ইউনিয়নের খেঁয়াইশ গ্রামের ১৫ বছর বয়সী এক শিক্ষার্থী (ছদ্মনাম আকাশী) গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। একই প্রতিষ্ঠানের নূরানী বিভাগের শিক্ষক আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, বিষয়টি মেয়েটি তার মাকে জানালে তিনি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। এর পর গত বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে শিক্ষার্থীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্বজনদের অভিযোগ, মাদ্রাসার সামনে থেকে শিক্ষক আলমগীর হোসেন জোরপূর্বক সিএনজি অটোরিকশাযোগে শিক্ষার্থীকে নিয়ে যান। এরপর থেকে শিক্ষক ও শিক্ষার্থী—দুজনেরই অবস্থান অজানা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একবার ওই শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল আলমগীর হোসেনের বিরুদ্ধে। সে সময় পরিবারের সদস্যরা কৌশলে মেয়েটিকে ফিরিয়ে আনেন বলে দাবি করা হয়।

এদিকে ঘটনার পর শিক্ষার্থীর এক পরিচিত নারীর কাছে শিক্ষক আলমগীর হোসেনের পাঠানো একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানাতে দেখা যায়।

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে পূর্বে এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তার জানা নেই।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে। শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সর্বাধিক পঠিত

যশোরে বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

কুমিল্লায় মাদ্রাসা ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও

আপডেট: ১০:৪০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬