১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বাহাদুপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৪৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৫৬৬

মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলার ৩ নম্বর বাহাদুপুর ইউনিয়নে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১১টায় বোয়ালিয়া ঈদগাহ মোড় থেকে ধান্যখোলা মাদ্রাসা পর্যন্ত সড়কের দুই পাশে উন্নতমানের ২০০টি তাল ও নারিকেল গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। কর্মসূচির আয়োজন করেন ৩ নম্বর বাহাদুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যশোর জেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, বাহাদুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি সাফা উদ্দিন খান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শাহীন আলম খান, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসীমউদ্দীন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, বাহাদুপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিংকন মেম্বার, বোয়ালিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস আলী এবং শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং পরিবেশবান্ধব চিন্তাধারাকে ধারণ করে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীও অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় বাহাদুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।

সর্বাধিক পঠিত

চৌগাছা কাঁচাবাজারে ১৮ অবৈধ দোকান, জায়গা না পেয়ে ফিরছেন কৃষক-ব্যাপারী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বাহাদুপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট: ০১:৪৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬