১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সব শিক্ষা বোর্ডে হবে অভিন্ন প্রশ্নপত্র শিক্ষামন্ত্রী

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৫১০

দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পাবলিক পরীক্ষাগুলোতে ভবিষ্যতে অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় সমতা ও মানোন্নয়নের লক্ষ্যে সব শিক্ষা বোর্ডের জন্য অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে মূল্যায়ন পদ্ধতিতে আরও সামঞ্জস্য ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ রাখা হচ্ছে না, তাদের সাংস্কৃতিক, মানবিক ও নৈতিক বিকাশেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্য সামনে রেখে শিক্ষাব্যবস্থায় নৈতিক শিক্ষার বিষয়টিকে আরও জোরদার করা হয়েছে।

ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য সঠিক নয় বলেও তিনি ইঙ্গিত দেন।

এদিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, আগামী ২০ জুন ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, দেশের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিমন্ত্রী জানান, ফাইনাল ম্যাচের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকার শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের বিকাশে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করছে বলেও জানান সংশ্লিষ্টরা।

সর্বাধিক পঠিত

ঝিনাইদহের মহেশপুরে যমজ কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী

সব শিক্ষা বোর্ডে হবে অভিন্ন প্রশ্নপত্র শিক্ষামন্ত্রী

আপডেট: ১০:৫৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬