০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

শার্শায় নারীর স্বাবলম্বিতার নতুন দিগন্ত, বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৫০৯

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধি

সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এবং তাদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের শার্শায় বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আলোকিত নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে “নারীর ক্ষমতায়ন, কর্মদক্ষতা বৃদ্ধি ও সামাজিক কল্যাণ প্রকল্প”-এর আওতায় এ কার্যক্রম শুরু হয়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ। এ সময় তিনি বলেন, “একজন নারী স্বাবলম্বী হলে শুধু একটি পরিবার নয়, পুরো সমাজই এগিয়ে যায়। দক্ষতা অর্জনের মাধ্যমে নারীরা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।”

আলোকিত নারী উন্নয়ন সংস্থার সভাপতি মোস্তাফিজোহা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান।

বক্তারা বলেন, নারীদের কর্মমুখী প্রশিক্ষণ ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তারা সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী নারীরা এ উদ্যোগকে তাদের জীবনে নতুন আশার আলো হিসেবে উল্লেখ করেন। তারা জানান, প্রশিক্ষণ ও সেলাই মেশিনের মাধ্যমে আয়ের সুযোগ সৃষ্টি হবে এবং পরিবারে আর্থিকভাবে অবদান রাখার পাশাপাশি তাদের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।

স্থানীয়দের মতে, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং নারীদের আত্মনির্ভরশীল করে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠির আয়োজন করে আলোকিত নারী উন্নয়ন সংস্থা, বেনাপোল, যশোর।

সর্বাধিক পঠিত

যশোরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু,

শার্শায় নারীর স্বাবলম্বিতার নতুন দিগন্ত, বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

আপডেট: ০৫:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬