১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

যশোরে গৃহবধূকে মেহগনি বাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত কারাগারে

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৫৬৮

যশোর প্রতিনিধি:

যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী অভয়নগর উপজেলার দিয়াপাড়া গ্রামের এক গৃহবধূ। গত ১৫ জুন দুপুরে পূর্বপরিচিত আব্দুল্লাহ আল মামুন মোবাইল ফোনে তাকে বসুন্দিয়া মোড়ে আসতে বলেন। পরে সেখানে দেখা হলে অভিযুক্ত কৌশলে তাকে সঙ্গে নিয়ে গাইদগাছি গ্রামের একটি মেহগনি বাগানে যান। সেখানে ভয়ভীতি প্রদর্শন করে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি স্থানীয় লোকজনকে জানান এবং কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোফাজ্জেল হোসেন জানান, মঙ্গলবার মধ্যরাতে বসুন্দিয়া মোড় এলাকা থেকে আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সর্বাধিক পঠিত

চৌগাছা কাঁচাবাজারে ১৮ অবৈধ দোকান, জায়গা না পেয়ে ফিরছেন কৃষক-ব্যাপারী

যশোরে গৃহবধূকে মেহগনি বাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত কারাগারে

আপডেট: ১২:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬