১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

শোরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৫৬১

যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

কোতোয়ালি মডেল থানায় দায়ের করা মামলায় অভয়নগর উপজেলার দিয়াপাড়া গ্রামের এক গৃহবধূ অভিযোগ করেন, গত ১৫ জুন দুপুরে পূর্ব পরিচিত আব্দুল্লাহ আল মামুন মোবাইল ফোনে তাকে বসুন্দিয়া মোড়ে আসতে বলেন। সেখানে দেখা হওয়ার পর অভিযুক্ত কৌশলে তাকে গাইদগাছি গ্রামের একটি মেহগনি বাগানে নিয়ে যান।

অভিযোগে বলা হয়, সেখানে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী বিষয়টি স্থানীয় লোকজনকে জানান এবং কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোফাজ্জেল হোসেন জানান, মঙ্গলবার মধ্যরাতে বসুন্দিয়া মোড় এলাকা থেকে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বাধিক পঠিত

তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার দাবি

শোরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার,

আপডেট: ০৯:৩৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬