১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

যশোরে ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৫১২

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুর এলাকায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে স্থানীয় নারীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে মমতাজ বেগম (৬২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী খোলাডাঙা গ্রামের বাসিন্দা সাহিদা ইয়াসমিন জানান, গত ১৫ জুন দুপুরে সুজলপুর জামতলা মোড়ে মমতাজ বেগম নিজেকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে স্থানীয় নারীদের কাছ থেকে টাকা সংগ্রহের চেষ্টা করেন। তিনি দাবি করেন, ২০০ টাকা জমা দিলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে এবং পরবর্তীতে সরকারি আর্থিক সহায়তাও মিলবে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বাসযোগ্যতা তৈরি করতে তিনি বিভিন্ন ফরম, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি প্রদর্শন করেন। তবে উপস্থিত এক নারীর সন্দেহ হলে বিষয়টি দ্রুত স্থানীয়দের নজরে আসে। পরে স্থানীয়রা তাকে আটক করে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিকে খবর দেন।

খবর পেয়ে সংরক্ষিত মহিলা সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মমতাজ বেগমকে হেফাজতে নেয়।

পুলিশের দাবি, তার কাছ থেকে ৮টি ভিডব্লিউবি কার্ড, মহিলা উন্নয়ন সংগঠনের বিভিন্ন ফরম, কয়েকজনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাঁচ কপি রঙিন ছবি এবং নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়। পরে মমতাজ বেগমকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয়দের অভিযোগ, সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার এমন অপচেষ্টা রোধে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।

সর্বাধিক পঠিত

এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে উড়িয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

যশোরে ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ,

আপডেট: ০৯:৩২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬