১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

যশোরে চায়ের দোকানে অভিযান: ১৫ কার্টন নকল সিগারেট জব্দ, দোকানিকে জরিমান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৫৬৪

যশোর শহরের নতুন উপশহর এলাকায় একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধার করেছে উপশহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ ঘটনায় দোকান মালিক মো. রাসেল (৫০)-কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (তারিখ) বিকেলে নতুন উপশহর এলাকার উপশহর ক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা করেন উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অলোক কুমার দে। এ সময় দোকান থেকে ১০ কার্টন ডার্বি এবং ৫ কার্টন হক গোল্ড ব্র্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়।

আটক মো. রাসেল চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার বাঁকা গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। বর্তমানে তিনি যশোর কোতোয়ালি মডেল থানার নতুন উপশহরের আই-৩, সেক্টর-৭ এলাকায় বসবাস করছেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফবুদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা নকল সিগারেট ধ্বংস করা হয়।

পুলিশ সূত্র জানায়, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

নিরপেক্ষ তদন্ত হলে প্রতি ছাত্র উপদেষ্টার শতকোটি টাকার দুর্নীতি মিলবে’

যশোরে চায়ের দোকানে অভিযান: ১৫ কার্টন নকল সিগারেট জব্দ, দোকানিকে জরিমান

আপডেট: ০৯:২৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬