১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

যশোরে পৃথক অভিযানে দেড়শ পিস ইয়াবাসহ দুইজন আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ৫৬৫

যশোরে পৃথক অভিযানে মোট ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, বাঘারপাড়া থানা পুলিশ সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার বাগডাঙ্গা বৈরাগীপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ওই গ্রামের মৃত সুফিয়ার গাজীর ছেলে কাওসার গাজীর গোয়ালঘরে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।

অপরদিকে, যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই কামাল হোসেনের নেতৃত্বে সোমবার বিকেলে সদর উপজেলার শেখহাটি হাইকোর্ট মোড় এলাকার একটি নির্মাণাধীন ভবনের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এনামুল হক রিপন নামে এক যুবককে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বাধিক পঠিত

নিরপেক্ষ তদন্ত হলে প্রতি ছাত্র উপদেষ্টার শতকোটি টাকার দুর্নীতি মিলবে’

যশোরে পৃথক অভিযানে দেড়শ পিস ইয়াবাসহ দুইজন আটক

আপডেট: ০৫:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬