১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

যশোরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ৫৬৮

যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে চৈতি (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত চৈতি সদর উপজেলার ফতেপুর গ্রামের সুজনের মেয়ে এবং ছাতিয়ানতলা গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, অজ্ঞাত কারণে চৈতি নিজ কক্ষে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বাধিক পঠিত

তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার দাবি

যশোরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,

আপডেট: ০৪:৫৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬