০৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৫৬১

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় এ গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুবাই সিটি পুলিশ বেনজীর আহমেদকে আটক করেছে। এ বিষয়ে গত ১২ জুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দুদকের দায়ের করা মামলার ভিত্তিতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়। এ প্রক্রিয়ায় ইন্টারপোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানা গেছে।

বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম এখনও চলমান রয়েছে।

তবে গ্রেপ্তারের বিষয়ে এখন পর্যন্ত দুবাই পুলিশ, ইন্টারপোল বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি।

সূত্র: ডেইলি স্টার

সর্বাধিক পঠিত

মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ, বড় আঁচড়ায় আবারও গণসংযোগ

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ,

আপডেট: ০২:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬