০৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

বাগেরহাটে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৫০১

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল (৩৫) নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মন্ডল।

মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত আব্দুল্লাহ মন্ডলকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত বাদল মোড়ল বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি এবং আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে। আহত আব্দুল্লাহ মন্ডল একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও নুর ইসলাম মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে বাগেরহাট সদর উপজেলা থেকে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন বাদল মোড়ল ও আব্দুল্লাহ মন্ডল। পথে মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই বাদল মোড়লের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ মন্ডলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

এ বিষয়ে জেলা বিএনপির নেতা খান মনিরুল ইসলাম বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বারুইপাড়া ইউনিয়নে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সাম্প্রতিক এই হামলা সেই ঘটনার ধারাবাহিকতা বা পূর্বপরিকল্পিত কোনো হামলা কি না, তা খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি তিনি দাবি জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

বাগেরহাটে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা,

বাগেরহাটে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা,

আপডেট: ০৯:৫৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬