০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

বেনাপোলে সাংবাদিকপুত্রের চুরি যাওয়া বাইসাইকেল উদ্ধার, সিসিটিভির সূত্র ধরে দুর্ধর্ষ চোর রকি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৫০৫

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে সাংবাদিক শাহাবুদ্দিন আহামেদের ছেলে সাকিব হোসেন শান্ত’র চুরি যাওয়া বাইসাইকেল সিসিটিভি ফুটেজের সহায়তায় উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এ ঘটনায় রকি নামে এক দুর্ধর্ষ চোরকে আটক করা হয়েছে।

জানা যায়, গত সোমবার (৮ জুন) সন্ধ্যায় সাকিব হোসেন শান্ত মাগরিবের নামাজ আদায়ের জন্য বেনাপোল গাজীপুর বড় মসজিদে যান। নামাজে অংশ নেওয়ার আগে তিনি তার ব্যবহৃত বাইসাইকেলটি বেনাপোল সিনিয়র মাদ্রাসার সামনে রেখে মসজিদে প্রবেশ করেন। নামাজ শেষে বাইরে এসে তিনি দেখতে পান, সেখানে আর বাইসাইকেলটি নেই। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় রাতভর খোঁজাখুঁজি চালিয়েও বাইসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরদিন মঙ্গলবার সকালে মাদ্রাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি কৌশলে বাইসাইকেলটি নিয়ে চলে যাচ্ছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগমারি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রকিকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটকের পর রকিকে সঙ্গে নিয়ে বেনাপোল পোর্ট থানার এসআই মিলন মোল্লা, এএসআই সবুজ হোসেন ও সঙ্গীয় ফোর্স ভবেরবেড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা মিলন হোসেনের বাড়ি থেকে চুরি যাওয়া বাইসাইকেলটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভবেরবেড় এলাকার একটি চক্র দীর্ঘদিন ধরে চোরাই মালামাল কম দামে ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। স্থানীয়দের অভিযোগ, এসব কর্মকাণ্ডের কারণে এলাকায় চুরি ও বিভিন্ন অপরাধমূলক ঘটনা বেড়ে যাচ্ছে। তারা এ ধরনের চক্রের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, “সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করে দ্রুত অভিযান পরিচালনা করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া বাইসাইকেল উদ্ধার করা সম্ভব হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সাংবাদিকপুত্রের চুরি যাওয়া বাইসাইকেল উদ্ধার, সিসিটিভির সূত্র ধরে দুর্ধর্ষ চোর রকি আটক

বেনাপোলে সাংবাদিকপুত্রের চুরি যাওয়া বাইসাইকেল উদ্ধার, সিসিটিভির সূত্র ধরে দুর্ধর্ষ চোর রকি আটক

আপডেট: ০৯:৪০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬