০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

শার্শার ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে শোকজ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৫৬৯

যশোরের শার্শা উপজেলার ১ নম্বর ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। একই সঙ্গে অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সকল সাংগঠনিক দায়িত্ব ও পদ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, ডিহি ইউনিয়ন বিএনপির সদস্য মো. বাবুল আক্তারের সঙ্গে অসদাচরণ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

দলীয় সূত্রে জানা যায়, অভিযোগটি জেলা বিএনপির নজরে আসার পর বিষয়টি নিয়ে প্রাথমিক অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে আব্দুল জব্বারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, একজন দায়িত্বশীল নেতার এমন আচরণ দলীয় শৃঙ্খলা, আদর্শ ও নীতিমালার পরিপন্থী। এজন্য তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া অভিযোগের বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আব্দুল জব্বার কোনো ধরনের সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবেন না বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে আব্দুল জব্বারের লিখিত ব্যাখ্যা পাওয়ার পর দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বাধিক পঠিত

শার্শায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

শার্শার ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে শোকজ

আপডেট: ০১:২৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬