০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকান-শপিং মল খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

দেশের সকল দোকান, বিপণিবিতান ও শপিং মল প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সোমবার (৮ জুন) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের খুচরা ব্যবসা খাত জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী, কর্মচারী এবং তাদের পরিবারের জীবিকা জড়িত। শহর, মফস্বল ও গ্রামাঞ্চলের অসংখ্য দোকান, মার্কেট ও শপিং মলকে কেন্দ্র করে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

সমিতির নেতারা জানান, বর্তমানে দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, ব্যাংক ঋণের কিস্তি, কর্মচারীদের বেতন-ভাতা এবং অন্যান্য পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে ব্যবসায়ীরা ক্রমবর্ধমান আর্থিক চাপে রয়েছেন।

তারা আরও বলেন, অধিকাংশ ক্রেতা দিনের বেলায় কর্মব্যস্ত থাকেন। ফলে বিকেল ও সন্ধ্যার পর বাজারে ক্রেতাদের উপস্থিতি বেশি থাকে। কিন্তু নির্ধারিত সময়ের কারণে দোকানপাট আগেভাগে বন্ধ হয়ে গেলে ব্যবসায়ীরা সম্ভাব্য বিক্রয় থেকে বঞ্চিত হন, যার নেতিবাচক প্রভাব পড়ে তাদের আয় ও ব্যবসার ওপর।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি মনে করে, প্রতিদিন দুপুর ১২টা অথবা সরকারের বিবেচনায় নির্ধারিত অন্য কোনো উপযুক্ত সময় থেকে রাত ১০টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা রাখার অনুমতি দেওয়া হলে ব্যবসা-বাণিজ্যে গতি ফিরে আসবে। একই সঙ্গে লাখো ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকা সুরক্ষিত হবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে।

সংগঠনটির দাবি, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে, সাধারণ মানুষ সুবিধাজনক সময়ে কেনাকাটার সুযোগ পাবেন এবং সামগ্রিকভাবে দেশের বাজারব্যবস্থা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকান-শপিং মল খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

আপডেট: ০৭:০২:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬