০৯:০২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে, দুই বাংলাদেশি গুলিবিদ্ধ

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কেঁড়াগাছি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্তমানে আহত দুজন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন— কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের গোলাম রব্বানী গাজীর ছেলে মহিউদ্দিন গাজী (৪২) এবং একই গ্রামের মৃত ফজর আলীর ছেলে শাহিন গাজী (২৮)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ১টার দিকে মহিউদ্দিন গাজী ও শাহিন গাজী ভারত সীমান্ত এলাকা থেকে বাংলাদেশে নিজেদের বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। এ সময় কেঁড়াগাছি সীমান্ত এলাকায় অবস্থানরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে।

গুলিতে মহিউদ্দিন গাজীর ডান হাতে এবং শাহিন গাজীর পিঠে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে তারা ঘটনাস্থলে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আহত মহিউদ্দিন গাজীর ছোট ভাই ইশারাত গাজী জানান, গভীর রাতে বাড়ি ফেরার সময় হঠাৎ বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে দুজনই গুরুতর আহত হন।

ঘটনার পর সীমান্ত এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, সীমান্তে প্রায়ই এমন গুলির ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তবে এ ঘটনায় সংশ্লিষ্ট সীমান্তরক্ষী বাহিনী বা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে খোঁজখবর ও প্রয়োজনীয় পদক্ষেপ চলমান রয়েছে।

সর্বাধিক পঠিত

সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুককে দেখতে বিএনপি নেতাদের ভিড়

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে, দুই বাংলাদেশি গুলিবিদ্ধ

আপডেট: ০২:৩৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬