১০:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

দর্শনা সীমান্তে নারী-শিশুসহ ১০ জন আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৫৮৪

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৩১ মে) ভোর ৫টা ১৫ মিনিটের দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর বারাদি বিওপির একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালনের সময় তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।

আটকদের পরিচয় এবং সীমান্ত পার হওয়ার কারণ জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে দর্শনা থানায় হস্তান্তর করা হবে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক নাজমুল হাসান বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

খেলাধুলার প্রসারে সহযোগিতার আশ্বাস নুরুজ্জামান লিটনের

দর্শনা সীমান্তে নারী-শিশুসহ ১০ জন আটক

আপডেট: ০৭:১৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬