১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

তোফায়েল আহমেদের জানাজা শেষে ধানমন্ডি থেকে আটক ২৬

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৫৯০

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ২৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুন) মাগরিবের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়। এতে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, সাবের হোসেন চৌধুরীসহ আওয়ামী লীগের সাবেক ও বর্তমান কয়েকজন নেতা অংশ নেন।

জানাজায় দল ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরদেহবাহী গাড়িকে ঘিরে কয়েকজন নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধানমন্ডি থানা পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে।

পরে মরদেহবাহী গাড়ি চলে যাওয়ার পর ধানমন্ডি লেক এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় লেকের বিভিন্ন স্থানে অবস্থানরত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়। সব মিলিয়ে আটকের সংখ্যা দাঁড়ায় ২৬ জনে।

তবে এ বিষয়ে ধানমন্ডি থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফায়েল আহমেদ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

তোফায়েল আহমেদের জানাজা শেষে ধানমন্ডি থেকে আটক ২৬

আপডেট: ০৭:১৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬