১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বাজেটের পরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৫৭৫

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন জাতীয় বাজেটে নির্বাচনসংক্রান্ত বরাদ্দ অনুমোদনের পর জুলাই-আগস্টের মধ্যে কোন নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর গুলশান, বনানী এবং হাতিরঝিল লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর লেকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিরলসভাবে কাজ করছে ঢাকা ওয়াসা। ইতোমধ্যে হাতিরঝিল লেক পরিষ্কারের কাজ শুরু হয়েছে। তবে বিভিন্ন সুয়ারেজ লাইনের কারণে এ কাজে কিছুটা সময় লাগবে। এসব লাইন দাশেরকান্দি পয়ঃশোধনাগার এলাকায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দূষণ রোধে আগামী ছয় মাসের মধ্যে আবাসিক সোসাইটিগুলোকে স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঈদের পরদিন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রটোকল ছাড়াই নিজে গাড়ি চালিয়ে প্রায় চার ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন। এ সময় তিনি বিভিন্ন উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন এবং দায়িত্বে গাফিলতির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই মধ্যে দায়িত্ব অবহেলার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর এক নির্বাহী প্রকৌশলীসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।

মীর শাহে আলম বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় কার্যক্রম পরিচালনায় কিছুটা স্থবিরতা তৈরি হয়েছিল। প্রশাসকরা নিয়মিত দায়িত্ব পালন করলেও এখন উন্নয়ন ও সেবামূলক কাজের গতি বেড়েছে। তাই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় তিনি নগরবাসীর প্রতি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে বলেন, ড্রেনে ফেলা বর্জ্য শেষ পর্যন্ত লেকে গিয়ে জমা হয়, ফলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাধাগ্রস্ত হয়। নগরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে নির্ধারিত ডাস্টবিন ব্যবহারের আহ্বান জানান তিনি।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

বাজেটের পরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আপডেট: ০৩:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬