০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোরে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৫১০

যশোরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। মঙ্গলবার দুপুর ১২টায় শহরের আরএন রোডে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অন্যদিকে, জোহরের নামাজের পর পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, যশোর জেলা শাখার উদ্যোগে ওজোপাডিকো যশোর বিভাগ-১ কার্যালয়ে পৃথক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে পবিত্র কোরআনখানি অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের নিয়ে গণভোজের আয়োজন করা হয়।

পৃথক দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া ওজোপাডিকোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দীন ও মাহমুদ প্রধান। অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতারাও অংশ নেন।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বাধিক পঠিত

৩০০ টাকার কেনাকাটায় রয়েল এনফিল্ড জিতলেন যশোরের হৃদয়

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোরে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ

আপডেট: ০৩:৫৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬