০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতাদের সঙ্গে নুরুজ্জামান লিটনের সৌজন্য সাক্ষাৎ

বেনাপোল সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের কর্মচারী নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত নেতৃবৃন্দ সোমবার (১ জুন) দুপুর ২টায় শার্শা উপজেলার বিশিষ্ট রাজনৈতিক নেতা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর-৮৫১ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আলহাজ নুরুজ্জামান লিটনের দলীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে নবনির্বাচিত নেতারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম এবং বেনাপোল সি অ্যান্ড এফ খাতের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ বলেন, “সকলের সহযোগিতা ও সমর্থন পেলে আমরা বেনাপোল সি অ্যান্ড এফ সেক্টরে আরও সুশৃঙ্খল, আধুনিক ও উন্নয়নমুখী ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে সক্ষম হব।”

তারা ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনের সার্বিক উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে, স্থানীয় ব্যবসায়ী মহলে এ সৌজন্য সাক্ষাৎ ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে বেনাপোল সি অ্যান্ড এফ খাতে আরও গতিশীলতা ও সমন্বয় বৃদ্ধি পাবে।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

বেনাপোল সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতাদের সঙ্গে নুরুজ্জামান লিটনের সৌজন্য সাক্ষাৎ

আপডেট: ০৩:১৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬