১১:৪০ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

চৌগাছায় বাগানের ফল জোরপূর্বক পাড়ার চেষ্টা, ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে বন্ধ করল পুলিশ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৫০৭

যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামে একটি বাগান থেকে জোরপূর্বক আমসহ বিভিন্ন ফল পাড়ার অভিযোগে ঘটনাস্থলে গিয়ে কার্যক্রম বন্ধ করে দিয়েছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেয় চৌগাছা থানা পুলিশ।

রোববার (৩১ মে) সকালে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী লাবনী খাতুন জানান, সকালে কয়েকজন ব্যক্তি তাদের পারিবারিক মালিকানাধীন জমির আম, কাঁঠাল ও তালগাছের ফল জোরপূর্বক পাড়তে শুরু করেন। পাশাপাশি তারা গাছের ডালপালা কাটারও চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।

খবর পেয়ে চৌগাছা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে আমসহ অন্যান্য ফল পাড়া এবং গাছ কাটার কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়।

চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৯৯৯-এ অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ফল পাড়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা মৃত হায়দার আলীর পরিবারের সদস্য নন বলে প্রাথমিকভাবে জানা যায়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে আম পাড়াসহ সব ধরনের কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির ব্যতিক্রমী বিক্ষোভ

চৌগাছায় বাগানের ফল জোরপূর্বক পাড়ার চেষ্টা, ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে বন্ধ করল পুলিশ

আপডেট: ০৮:৩৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬