০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় ভাড়া বাসা থেকে বৃদ্ধা ও দুই নাতির মরদেহ উদ্ধার,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৫৭৮

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার সুজুকি কর্নার সংলগ্ন দারুল আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে এক বৃদ্ধা ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) সন্ধ্যায় মরদেহগুলো উদ্ধার করা হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহতরা হলেন বেবি (৬৫), তার নাতি মুস্তাকিম (৭) ও শামীম (১২)। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

ঘটনার পরপরই বাসাটির আশপাশে উৎসুক জনতার ভিড় জমে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

তবে তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

খুলনায় ভাড়া বাসা থেকে বৃদ্ধা ও দুই নাতির মরদেহ উদ্ধার,

আপডেট: ০৯:৫৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬