০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

যশোরে জমি বিরোধ মীমাংসার নামে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

যশোর শহরের খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় জমি বিরোধ নিষ্পত্তির নামে ৪ লাখ টাকা গ্রহণ, প্রতারণা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় মোছা. রুবি (৪৫) কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, খোলাডাঙ্গা মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ পরিস্থিতিতে স্থানীয় বিএনপি নেতা বাচ্চু ওরফে রড বাচ্চু এবং তার সহযোগীরা নিজেদের সমঝোতাকারী হিসেবে পরিচয় দিয়ে বিরোধ মীমাংসা ও জমির দখল বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেন।

অভিযোগকারী রুবির দাবি, অভিযুক্তদের আশ্বাসে বিশ্বাস করে তিনি প্রায় আট মাস আগে নগদ ৪ লাখ টাকা প্রদান করেন। পরে গত ১৭ মে তাকে জমিটির দখল বুঝিয়ে দেওয়া হলেও অল্প সময়ের মধ্যেই সেটি আবার তার কাছ থেকে দখল করে নেওয়া হয়। এরপর তিনি টাকা ফেরত চাইলে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, গত ২৩ মে অভিযুক্তরা তাকে ভয়ভীতি প্রদর্শন করে এবং জমি বা অর্থ ফেরত চেয়ে কোনো ধরনের দাবি কিংবা আইনগত পদক্ষেপ নিলে খুন-জখম ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়।

স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি আইনগত সহায়তার আশায় কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেন।

তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিএনপি নেতা বাচ্চু ওরফে রড বাচ্চু। তার ভাষ্য, “ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। রাজনৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাতে এ ধরনের অভিযোগ তুলেছে। আমি কোনো টাকা গ্রহণ করিনি এবং অভিযোগের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।”

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা দেবাশীষ বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা নির্ধারণে পুলিশের তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সর্বাধিক পঠিত

মাঠ কাঁপানো ফুটবল লড়াইয়ে ২০১৪ ব্যাচকে উড়িয়ে দিল এসএসসি ২০১৩ ব্যাচ

যশোরে জমি বিরোধ মীমাংসার নামে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

আপডেট: ০৭:৫৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬