১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণার পর বিএনপি নেতা বাবুল আক্তারের ওপর হামলার অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৫৭৮

যশোরের শার্শা উপজেলার ১ নম্বর ডিহি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর বিএনপি নেতা বাবুল আক্তারের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত ২৮ মে ঈদুল আজহার দিন সকালে উপজেলার পাকশিয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহত বাবুল আক্তার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি শার্শা থানায় এবং জেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাবুল আক্তার ডিহি ইউনিয়ন বিএনপির সদস্য ও ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। তাঁর অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে সম্প্রতি তিনি ফেসবুকে প্রার্থিতার ঘোষণা দেন এবং এলাকায় শুভেচ্ছা প্যানা ও সাইনবোর্ড স্থাপন করেন।

অভিযোগ অনুযায়ী, ঈদের নামাজ শেষে পাকশিয়া বাজারে গণসংযোগ শেষে সকাল সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, তাঁর ছেলে রাকিব হোসেনসহ কয়েকজন তাঁর ওপর অতর্কিত হামলা চালান। হামলায় তিনি গুরুতর আহত হন।

বাবুল আক্তারের দাবি, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই আব্দুল জব্বার তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এছাড়া তাঁর রাজনৈতিক প্যানা ও সাইনবোর্ডও একাধিক স্থানে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, পুলিশ একটি লিখিত অভিযোগ পেয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

খেলাধুলার প্রসারে সহযোগিতার আশ্বাস নুরুজ্জামান লিটনের

চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণার পর বিএনপি নেতা বাবুল আক্তারের ওপর হামলার অভিযোগ

আপডেট: ১০:৪৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬