১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

চৌগাছায় গভীর রাতে বার্মিজ চাকুসহ যুবক আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৫৭৭

যশোরের চৌগাছা উপজেলায় গভীর রাতে অভিযান চালিয়ে একটি বার্মিজ চাকুসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। ঘটনাটি নিয়ে চৌগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটক শাহিনুর রহমান উপজেলার কারিকরপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৯ মে দিবাগত রাত দেড়টার পর চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) হোসেন পাটওয়ারী-এর নেতৃত্বে পুলিশের একটি দল চৌগাছা-মহেশপুর সড়কের চৌগাছা ব্রিজসংলগ্ন এলাকায় টহল দিচ্ছিল। এ সময় শাহিনুর রহমানকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে পুলিশ তাকে থামার সংকেত দেয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহিনুর মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার পকেট থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছে থাকা কালো ও লাল রঙের ১৫০ সিসির একটি বাজাজ পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

তদন্তকারী কর্মকর্তা এসআই হোসেন পাটওয়ারী জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার দুপুরে আটক শাহিনুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

খেলাধুলার প্রসারে সহযোগিতার আশ্বাস নুরুজ্জামান লিটনের

চৌগাছায় গভীর রাতে বার্মিজ চাকুসহ যুবক আটক

আপডেট: ০৯:৩৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬