০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ৫০৯

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৩৬ জন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (২৮ মে) ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এবং বিজিবির কাছে হস্তান্তর করেন।

জানা গেছে, ফেরত আসা বাংলাদেশিরা বিভিন্ন সময়ে কাজের সন্ধানে কিংবা অসচেতনতার কারণে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। পরে অনুপ্রবেশের অভিযোগে ভারতের বিভিন্ন এলাকায় আটক হন এবং আদালতের মাধ্যমে কারাদণ্ডপ্রাপ্ত হন। সাজা শেষে দুই দেশের যৌথ কূটনৈতিক উদ্যোগে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরানো হয়।

নথিপত্র অনুযায়ী, চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাই কমিশন তাদের জন্য বিশেষ ট্রাভেল পারমিট ইস্যু করে। এছাড়া গত ২৬ মে তিরুচিরাপল্লী (আরবান) এফআরও থেকে তাদের এক্সিট পারমিট দেওয়া হয়।

ফিরে আসা ৩৬ জনের অধিকাংশই বগুড়ার নন্দীগ্রাম ও কাহালু উপজেলার বাসিন্দা। এছাড়া নাটোর, নওগাঁ, মুন্সিগঞ্জ, সাতক্ষীরা ও চট্টগ্রামের কয়েকজন নাগরিকও রয়েছেন এই তালিকায়।

হস্তান্তর প্রক্রিয়ায় ভারতের পক্ষ থেকে হরিদাসপুর ব্যুরো অব ইমিগ্রেশনের কর্মকর্তা, বিএসএফের ১৪৫ ব্যাটালিয়নের সদস্য এবং পল্লদম থানা পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে বেনাপোল ল্যান্ড পোর্ট ইমিগ্রেশনের ওসি সাখাওয়াত হোসেন, বিজিবি ও আইসিপি বেনাপোল কর্তৃপক্ষ তাদের গ্রহণ করেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ফেরত আসা ব্যক্তিদের স্থানীয় থানা এবং আইনি সহায়তাকারী সংস্থার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে বেসরকারি সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর মাঠ সমন্বয়কারী সফিকুর রহমান বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

সর্বাধিক পঠিত

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি

আপডেট: ০৬:৪৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬