১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

যশোরে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণ: দুই শিশু আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ৫৮০

যশোর শহরের ধর্মতলা খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় বোমা সদৃশ একটি বস্তু বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলো— একই এলাকার রাজিব খানের ছেলে রেজওয়ান (৭) এবং ইয়াছিনের ছেলে ইসমাইল ওরফে সিয়াম (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কামগাজী পুকুরের পাশে কয়েকজন শিশুর সঙ্গে খেলাধুলা করছিল রেজওয়ান ও সিয়াম। এ সময় হঠাৎ একটি বোমা সদৃশ বস্তু বিস্ফোরিত হলে তারা গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা দ্রুত আহত দুই শিশুকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা জানান, আহত রেজওয়ানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের উৎস ও ঘটনার বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

সর্বাধিক পঠিত

খেলাধুলার প্রসারে সহযোগিতার আশ্বাস নুরুজ্জামান লিটনের

যশোরে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণ: দুই শিশু আহত

আপডেট: ০৬:৪২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬