০৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজের ঘটনায় ছয় শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল-এ এসির গ্যাস লিকেজের ঘটনায় চিকিৎসাধীন ছয় শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৭ মে) ভোররাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন শেখ জাহিদুল ইসলাম। তবে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার মো. মাজহারুল ইসলাম জানান, মধ্যরাতে হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা ছয় শিশুর মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশের ক্রাইমসিন ইউনিটসহ তদন্তকারী দল কাজ করছে। কীভাবে শিশুদের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের প্রাথমিক ধারণা, এসির গ্যাস লিকেজ বা যান্ত্রিক ত্রুটিজনিত কারণে ওয়ার্ডে সাফোকেশনের পরিস্থিতি তৈরি হতে পারে। এতে শিশুদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং একপর্যায়ে তাদের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দিলে গ্যাস লিকেজ শুরু হয়। এরপর ওয়ার্ডজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজের ঘটনায় ছয় শিশুর মৃত্যু

আপডেট: ০৬:১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬