০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

বেনাপোলে শ্রমিক নেতা মিজুনের কবর জিয়ারত, পরিবারের পাশে যুবদল নেতা শহীদ

যশোরের বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সরদার ও শার্শা উপজেলার উলাশি ইউনিয়নের রামপুর গ্রামের বিএনপি নেতা মরহুম মিজুনের কবর জিয়ারত করেছেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ। একই সঙ্গে তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন।

জানা গেছে, গত ২৩ মে ২০২৬ তারিখ দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মিজুন ইন্তেকাল করেন।
*(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।*

রবিবার (২৫ মে) বিকেলে মরহুমের কবর জিয়ারতে অংশ নেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ, শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হযরত আলী, বিএনপি নেতা সাদেক হোসেন, আশানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

কবর জিয়ারত শেষে নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় তারা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মিজুনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। নেতাকর্মীরা তার শ্রমিক নেতৃত্ব, রাজনৈতিক সম্পৃক্ততা ও সামাজিক অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সর্বাধিক পঠিত

আপডেট: ০৮:৩৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬