০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

কেশবপুর পশুর হাটে ট্রাক পার্কিংকে কেন্দ্র করে বিএনপি নেতার ওপর হামলা

যশোরের কেশবপুরে কোরবানির পশুর হাটে গরুবাহী ট্রাক পার্কিংকে কেন্দ্র করে পৌর বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কেশবপুরের কোরবানির পশুর হাটে ছাগলের হাটে প্রচুর ভিড় ছিল। এ সময় একটি গরুবাহী ট্রাক ছাগলের হাটের ভেতরে পার্কিং করার চেষ্টা করলে ক্রেতা ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। বিষয়টি দেখে ছাগল হাটের দায়িত্বে থাকা পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল গনি বিশ্বাসের ছেলে ওবায়দুল হক বিশ্বাস (৫৪) ট্রাকটি সেখানে না রাখতে সংশ্লিষ্টদের নিষেধ করেন।

এ সময় আলতাপোল এলাকার মৃত নাজির বিশ্বাসের ছেলে ও সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু (৪৫), আলি হোসেন বিশ্বাসের ছেলে আমজাদ হোসেন বিশ্বাস (৩৫) ও তরিকুল ইসলাম (৩৮)-এর নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে মারধর করে ওবায়দুল হককে রক্তাক্ত জখম করে বলে দাবি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা ব্যক্তিদেরও হত্যার হুমকি দিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওবায়দুল হককে উদ্ধার করে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর আহত ওবায়দুল হক কেশবপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোছা. রেখসোনা খাতুন বলেন, “কোরবানির পশুর হাটে হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

কেশবপুর পশুর হাটে ট্রাক পার্কিংকে কেন্দ্র করে বিএনপি নেতার ওপর হামলা

আপডেট: ০৮:৩২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬